মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

ভারত-মিয়ানমার সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প, ঢাকায় মৃদু কম্পন অনুভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৮:১০

শেয়ার

ভারত-মিয়ানমার সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প, ঢাকায় মৃদু কম্পন অনুভূত
ছবি সংগৃহীত

ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদুভাবে অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞদের মতে, উৎপত্তিস্থল গভীরে হওয়ায় এর কম্পন ভূপৃষ্ঠে তুলনামূলকভাবে কম তীব্রতায় পৌঁছায়। ফলে মাঝারি মাত্রার হলেও ঢাকায় কেবল কয়েক সেকেন্ডের হালকা কম্পন অনুভূত হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, ভোরের দিকে হঠাৎ হালকা দুলুনি টের পান তারা, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সরাসরি কোনো প্রধান ফল্ট লাইনের ওপর না থাকলেও মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের সক্রিয় টেকটনিক প্লেটের প্রভাবে এ অঞ্চলে সংঘটিত ভূমিকম্পের কম্পন প্রায়ই দেশে অনুভূত হয়।



banner close
banner close