বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট হচ্ছে ইসরায়েলের বিরোধীরা ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়: মামুনুল হক প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক; ঠাকুরগাঁওয়ে সেনা মোতায়েনের দাবি ভয়াল ২৮ অক্টোবর; আ. লীগের দায়ীদের বিচার কি হবে? ২৮ অক্টোবরে পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে: ইসি সচিব পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবি: রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালক নিহত, আহত স্কুল শিক্ষক

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৩:৫১

শেয়ার

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালক নিহত, আহত স্কুল শিক্ষক
ছবি: বাংগ্লা এডিশন

নীলফামারীর জলঢাকায় লাবলু হোসেন নামে এক ভ্যানচালক বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার ভ্যানে থাকা আখতারুজ্জামান নামের এক প্রাথমিক স্কুল শিক্ষক।

নিহত ব্যক্তি জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে।

এলাকাবাসী জানায়, আজ সোমবার সকালে সময় উপজেলার খালিসা খুটামারা থেকে দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আক্তারুজ্জামান কে অটো ভ্যানে করে স্কুলে নেয়ার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয় ভ্যান চালক লাবলু।

এসময় শিক্ষক আক্তারুজ্জামানের বুকের ডান পার্শ্ব পুড়ে গেছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা। আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে জলঢাকা থানার (ওসি) নাজমুল আলম জনান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



আরও পড়ুন: