চুয়াডাঙ্গায় ১ লাখ ৩০৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়,২০ এপ্রিল (সোমবার) থেকে পরবর্তী ৩ সপ্তাহ (সরকারি ছুটি ব্যতীত) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলাজুড়ে ৯৮০টি আউটরিচ সেন্টার এবং ৮টি স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে।
টিকাদান কার্যক্রমে ৩৪১ জন কর্মী এবং ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। পুরো কার্যক্রম তদারকি করবেন ১১৮ জন সুপারভাইজার।
সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ইমরান হাম-রুবেলা রোগের ভয়াবহতা ও টিকার গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন:








