বগুড়ায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের ভেতরেই পকেটমারের কবলে পড়ে এক পুলিশ কর্মকর্তার মানিব্যাগ খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থাকে নিয়েও প্রশ্ন তুলেছে।
ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা সৌরভ, যিনি উপ-পরিদর্শক (এসআই) পদে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে কর্মরত। তিনি জানান, আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে ভিওআইপি ডিউটির দায়িত্ব পালন করতে এসপি কার্যালয়ে আসেন।
তিনি বলেন, কার্যালয়ের রিসেপশনে প্রয়োজনীয় কাজের জন্য পকেট থেকে মানিব্যাগ বের করে একটি ছবি নেন এবং অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করেন। কিছুক্ষণ পর খেয়াল করে দেখেন, তার পকেটে আর মানিব্যাগটি নেই।
খোয়া যাওয়া মানিব্যাগে নগদ ৫ হাজার টাকা, একটি ব্যাংকের এটিএম কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে জানান তিনি।
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। বিষয়টি জেনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
ঘটনাটি নিয়ে পুলিশের অভ্যন্তরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।
আরও পড়ুন:








