রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ১১:১২

শেয়ার

খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহ: খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম বাবলুকে হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

এতে ব্যানার, ফেস্টুন নিয়ে ড্যাবের নেতৃবৃন্দ ছাড়াও সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ অন্যান্যরা অংশ নেন।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ড্যাবের সদস্য ডক্তিার আব্দুল খালেক, ডাক্তার আনোয়ারুল ইসলাম, ডাক্তার জাকির হোসেন, ডাক্তার শাহিন ঢালী, ডাক্তার আরাফাত রহমান, ডাক্তার হামিদুর রহমান বেলাল, ডাক্তার তন্দ্রা, ডাক্তার তারিন শুভ বক্তব্য রাখেন।

বক্তারা চিকিৎসক রফিকুল ইসলাম বাবলু হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।