শনিবার

১৮ এপ্রিল, ২০২৬ ৫ বৈশাখ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যা: ঘাতক প্রতিবেশী ইসহাক গ্রেফতার, বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ১৯:৫০

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যা: ঘাতক প্রতিবেশী ইসহাক গ্রেফতার, বাড়িতে আগুন
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলার মোহনপুরে ৬ বছরের শিশু নিশাতকে শ্বাসরোধে হত্যার দায়ে ঘাতক প্রতিবেশী অটোরিকশাচালক ইসহাক মিয়াকে গ্রেফতার করেছে পিবিআই।

আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার সচীন চাকমা জানান,

গত ১৫ এপ্রিল চিপস কেনার কথা বলে নিখোঁজ হয় শিশু নিশাত। ঘাতক ইসহাক তাকে ফুসলিয়ে পার্কে ঘুরিয়ে রাতে নিজের ফাঁকা বাড়িতে নিয়ে আসে। সেখানে যৌন নিপীড়নের চেষ্টা করলে নিশাত তার মায়ের কাছে বলে দেওয়ার ভয় দেখায়। এতে ধরা পড়ার ভয়ে ইসহাক তাকে গেঞ্জি দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ বস্তাবন্দি করে ফেলে রাখে।

১৭ এপ্রিল শুক্রবার নিশাতের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে খুনি গ্রেফতারের খবর জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা ইসহাকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘাতক ইসহাক পিবিআই-এর কাছে নিজের অপরাধ স্বীকার করেছে।



banner close
banner close