বজ্রপাতে সুনামগঞ্জ ও রংপুরে পৃথক ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে পাঁচ কৃষক এবং রংপুরের মিঠাপুকুরে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
সুনামগঞ্জে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়। ঘটনাগুলো ঘটে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর, ধর্মপাশা উপজেলার টগার হাওর এবং তাহিরপুর উপজেলায়। এ সময় আহত হন আরও দুইজন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—জামালগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের নুরুজ্জামান, ধর্মপাশা উপজেলার বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান এবং তাহিরপুর উপজেলার গাজীপুর গ্রামের আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮)।
অন্যদিকে, রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর এলাকার সখিপুরে শনিবার সকালে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয় এবং আহত হন আরও পাঁচজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির আগে একটি পুকুরে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় পাড়ে ১০ থেকে ১২ জন গ্রামবাসী জড়ো হন। পাশের আরেকটি পুকুরে পানা কাটার কাজ চলছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:







.jpg)
