গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসাছাত্রী ইমাম হাদিউল ইসলাম এর মেয়ে ফারিহা অপহরণের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন, তবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
পরিবারের অভিযোগ, আবিদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে ফারিহাকে উত্ত্যক্ত করে আসছিল এবং একপর্যায়ে অপহরণের হুমকি দেয়। ১৪ এপ্রিল মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোর করে তুলে নেয়া হয়। পরে স্থানীয়দের চাপে ফিরিয়ে দিলেও, একই দিন সালিশের সময় আবিদ ও তার সহযোগীরা আবার সশস্ত্র হামলা চালিয়ে ফারিহাকে তুলে নিয়ে যায়।
হামলার সময় পরিবারের সদস্যদের মারধর, ঘরে ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ ও উঠেছে। ৯৯৯-এ কল করা হলেও পুলিশ সময়মতো পৌঁছাতে পারেনি।এমনকি ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও কোনো উপযুক্ত ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়নি।
আরও পড়ুন:








