শনিবার

১৮ এপ্রিল, ২০২৬ ৪ বৈশাখ, ১৪৩৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ২৩:০৬

শেয়ার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি রতিকান্ত জয়ধরের লাশ চারদিন পর ইছামতি নদী থেকে উদ্ধার করা হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবেন্দ্রনাথ জয়ধরের ছেলে।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন জানায়, স্থানীয়রা নদীর পাড়ে দুর্গন্ধ পেয়ে কচুরিপানার নিচে লাশটি দেখতে পান। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, লাশটি ৩–৪ দিন আগের এবং পানিতে থাকায় পঁচে ফুলে গিয়েছিল। দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা গুলির কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, তার স্ত্রী ও ছোট মেয়ে আগে থেকেই ভারতে অবস্থান করছিলেন। সম্প্রতি জমি ও ঘর বিক্রি করে তিনি স্থায়ীভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, তবে পথেই তিনি নিহত হন। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন এবং ময়নাতদন্ত শেষে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে



আরও পড়ুন:

banner close
banner close