রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

বগুড়ার শাকপালা মোড়ে ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ১

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ২০:১৬

আপডেট: ১৭ এপ্রিল, ২০২৬ ২০:২৭

শেয়ার

বগুড়ার শাকপালা মোড়ে ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ১
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শাকপালা মোড় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় তুহিন (১৬) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শাকপালা মোড়ের পার্কের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তুহিন ও সিয়াম গুরুতর আহত হয়।

আহতরা হলেন—মো. তুহিন (১৬), পিতা: মো. হিরো, বাসিন্দা ক্যান্টনমেন্ট পাড়া এবং মো. সিয়াম (১৭), পিতা: মো. সাদিকুল ইসলাম, বাসিন্দা ফুলতলা, আর্মি বোর্ডিংয়ের পেছনে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত তুহিন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত সিয়ামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।