রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

সহপাঠীদের হাতে নির্মমভাবে খুন কলেজছাত্র, নির্মাণাধীন ভবনে ফেলে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ২০:০১

আপডেট: ১৭ এপ্রিল, ২০২৬ ২০:০৩

শেয়ার

সহপাঠীদের হাতে নির্মমভাবে খুন কলেজছাত্র, নির্মাণাধীন ভবনে ফেলে হত্যা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে আটতলা থেকে লিফটের ফাঁকা স্থানে ফেলে হত্যার অভিযোগ উঠেছে সহপাঠী ও পরিচিতদের বিরুদ্ধে। গত রবিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ফারদিন হাসান নামে এক বন্ধুর ফোন পেয়ে আশফাককে বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি আবাসিক এলাকার কাছে ডাকা হয়। সেখানে আগে থেকে থাকা কয়েকজন তাকে নির্মাণাধীন ভবনে নিয়ে মারধর করে। পরে তিনি প্রাণ বাঁচাতে আটতলায় উঠলেও সেখানে তাকে আবার মারধর করা হয় এবং একপর্যায়ে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেয়া হয়।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, আশফাক কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল না এবং কেন তাকে হত্যা করা হয়েছে তা উদঘাটনের দাবি জানানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।