ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে একটি ট্রাংক লরি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি প্রাইভেট কার ও সিএনজির উপর আছড়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভার থেকে নামার সময় দ্রুতগতির ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সামনে থাকা একাধিক প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।
এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রশাসনের উদ্যোগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন গুলো দ্রুত সরিয়ে নেয়া হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আরও পড়ুন:








