রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

সাভার থেকে পিস্তলসহ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ

ঢাকা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ১৩:৩৯

শেয়ার

সাভার থেকে পিস্তলসহ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ
ছবি: বাংলা এডিশন

মাসুদ রানা,আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের জোড়পুল ভাড়া বাসা থেকে পিস্তলসহ মারুফ (৩১) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা।

গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানান, মারুফ সাভার নামা গেন্ডা এলাকার মৃত মেজবা উদ্দিন মন্টুর ছেলে। তার বিরুদ্ধে অ*স্ত্র আইনে মামলা দায়ের করা আজ আদালত পাঠানো হয়েছে।