চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দাযে এক ইউপি সদস্যকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়।
অভিযুক্ত শাহিনুর ইসলাম মোমিনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি আমিরপুর গ্রামের তফেল উদ্দিনের ছেলে।
বুধবার ৫ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের শাহিনুর ইসলামের বাড়িতে ৫ ব্যারেল (প্রায় ১ হাজার লিটার) ডিজেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। তিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ স্বীকার করেন।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দ করা প্রায় ১ লাখ টাকা মূল্যের ডিজেল জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে কিছু ব্যক্তি মোবাইল কোর্টের কাজে বাধা দেয়ার চেষ্টা করে।
জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয় করা হবে বলে জানানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে স্থানীয় সরকার সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে। যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এ সময় সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
আরও পড়ুন:








