বৃহস্পতিবার

১৬ এপ্রিল, ২০২৬ ৩ বৈশাখ, ১৪৩৩

নিরপেক্ষ প্রশাসনের অঙ্গীকার ইউএনও মাজহারুল ইসলামের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ০৬:৪১

শেয়ার

নিরপেক্ষ প্রশাসনের অঙ্গীকার ইউএনও মাজহারুল ইসলামের
ছবি বাংলা এডিশন

শিবগঞ্জ উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আইনের মধ্যে থেকেই উপজেলার সকল কার্যক্রম পরিচালনা করা হবে এবং সাধারণ মানুষের জন্য তার কার্যালয় সবসময় উন্মুক্ত থাকবে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমার কোনো পক্ষ নেই। আমি সকলের জন্য কাজ করতে চাই। উপজেলার মানুষ যেকোনো প্রয়োজনে আমার কাছে আসতে পারবেন।”

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি আরও জানান, তাদের জন্য তার কার্যালয়ে প্রবেশে কোনো ধরনের অনুমতির প্রয়োজন হবে না। যেকোনো সময় এসে তথ্য সংগ্রহ করতে পারবেন।

সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে যানজট, অবৈধ মাটি কাটা, বালু উত্তোলন এবং মাদকের বিস্তার উল্লেখযোগ্য।

এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ইউএনও মাজহারুল ইসলাম। তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান করা হবে।



banner close
banner close