বুধবার

১৫ এপ্রিল, ২০২৬ ২ বৈশাখ, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল মজুত রেখে বিক্রি বন্ধে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ১৯:২৫

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল মজুত রেখে বিক্রি বন্ধে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বালানি তেল মজুত রেখে বিক্রি বন্ধ করায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুত পাওয়া যায়।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকির মুন্সী জানান, সাধারণ গ্রাহকদের কাছে তেল বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয় এবং মজুত তেল গ্রাহকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

এর আগেও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুরূপ অনিয়মে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।



banner close
banner close