রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত; আহত এক

নীলফামারী প্রতিনিধি:

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ১৬:২৫

শেয়ার

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত; আহত এক
ছবি: বাংলা এডিশন

সৈয়দপুর হতে নীলফামারীগামী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পিষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। মঙ্গলবার রাত ১২টার দিকে নীলফামারীর কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া এলাকার তরিকুল ইসলাম বাবু এর দুই ছেলে সিহাব হোসেন (১৯) এবং মোঃ সোয়াদ (৬)। এ সময় একই গ্রামের মো: হোসেন (১০) নামের আরেক যুবক আহত হয়। সে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নীলফামারী সদর থানার থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।