বুধবার

১৫ এপ্রিল, ২০২৬ ২ বৈশাখ, ১৪৩৩

পটুয়াখালীতে ৬৬ লাখ টাকার শাপলা পাতা মাছ জব্দ

পটুয়াখালী প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৮:৪৬

শেয়ার

পটুয়াখালীতে ৬৬ লাখ টাকার শাপলা পাতা মাছ জব্দ
ছবি সংগৃহীত

পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ৬৬ লাখ টাকার শাপলা পাতা মাছ জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও বন বিভাগের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা জায়, টোল প্লাজা এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৬৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬৫০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়।

এসময় ট্রাক চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত শাপলাপাতা মাছ ফরেস্ট রেঞ্জার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বন বিভাগ পটুয়াখালী এর উপস্থিতিতে ধ্বংসের নিমিত্তে মাটিতে পুঁতে রাখা হয়।

কোস্ট গার্ড বলেন, বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



banner close
banner close