মঙ্গলবার

১৪ এপ্রিল, ২০২৬ ১ বৈশাখ, ১৪৩৩

বাগেরহাটে মেলার নামে বন্যপ্রাণী হত্যা-বাণিজ্যের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ১৮:২৬

শেয়ার

বাগেরহাটে মেলার নামে বন্যপ্রাণী হত্যা-বাণিজ্যের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের চিতলমারী উপজেলার ডাকাতিয়া গ্রামে চৈত্র সংক্রান্তির মেলাকে ঘিরে প্রকাশ্যে বন্যপ্রাণী হত্যা ও বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রশাসনের দায় সাড়া বক্তব্য।

মঙ্গলবার দুপুরে সংক্রান্তির এই ঐতিহ্যবাহী মেলায় বিভিন্ন স্থান থেকে আসা কিছু অসাধু ব্যবসায়ী প্রকাশ্যে বন্যপ্রাণী জবাই ও বিক্রি করছে প্রতি কেজি ১৭০০ টাকায়। প্রকাশ্যে এসব কর্মকাণ্ড পরিচালিত হলেও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।

মেলা কমিটির সভাপতি অলোক বিশ্বাস বলেন, অস্বীকার করে বলেন প্রকাশ্যে কোন বন্যপ্রাণী বিক্রি হচ্ছে না হলে তাদের দোকান বন্ধ করে দেয়া হবে।

এ বিষয়ে চিতলমারী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, দায় সাড়া বক্তব্যে বলেন উপজেলা প্রশাসন ও বন্যপ্রাণী কর্মকর্তার সাথে কথা বলতে।



banner close
banner close