মঙ্গলবার

১৪ এপ্রিল, ২০২৬ ১ বৈশাখ, ১৪৩৩

ডেমরায় ট্যাংক লরির ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ১৪:৫৭

শেয়ার

ডেমরায় ট্যাংক লরির ধাক্কায় পথচারীর মৃত্যু
ছবি এআই জেনারেট

রাজধানীর ডেমরা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্যাংক লরির ধাক্কায় কামাল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার সংলগ্ন দিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল মতিন জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্যাংক লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহত কামাল হোসেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কামতাল বড়বাড়ি এলাকার সৌরভ আলীর ছেলে। তিনি ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করতেন এবং পেশায় গাড়িচালক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।



banner close
banner close