নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম জানান, সারাদেশে পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে। সরকারি ছুটির দিন হওয়ায় উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্য আনা-নেয়াসহ বন্দরের অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম নিয়মিতভাবে শুরু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ছুটির এ সময়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন:








