মঙ্গলবার

১৪ এপ্রিল, ২০২৬ ১ বৈশাখ, ১৪৩৩

পটুয়াখালীতে ট্রাক থেকে মাছ ডাকাতির অভিযোগে আটক দুই

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ১০:৩৪

শেয়ার

পটুয়াখালীতে ট্রাক থেকে মাছ ডাকাতির অভিযোগে আটক দুই
ছবি: সংগৃহীত

পটুয়াখালী দশমিনা থানার মাছ ডাকাতি মামলার প্রধান অসামী সহ দুই জনকে গলাচিপা থেকে আটক করেছে দশমিনা থানা পুলিশ।

সোমবার রাত ৯ টায় তাদেরকে আটক করা হয়। বিষয়টি শিশ্চিত করেন দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন।

আটক কৃতরা হলেন খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকির হাট থানার ছোটবাইসদিয়া গ্রামের মোঃ মেজাহের এর ছেলে মোঃ জহুরুল সেহেল এবং বাগেরহাট জেলার মোরলগঞ্জ গ্রামের মোঃ সালাহউদ্দিন।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতার আসামী সহ এজাহার নামীয় দুই জন এবং অজ্ঞাত নামা ৪-৫ জন আসামীরা গত ৩রা মার্চ গভীর রাতে দশমিনা থেকে খুলনা যাওয়ার সময় উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট ব্রিজ সংলগ্ন ডিসি রাস্তায় ঢাকা মেট্রো ন ২১-১৮৮৫ গাড়িটি দিয়ে গতীরোধ করে ট্রাকে থাকা ১১ ককসেটে মাঝারি ও আড় আকারের ইলিশ মাছ এবং ১৫ ককসেট চিংড়ি মাছ অন্য ট্রাকে করে নিয়ে যায়। গাড়ির ড্রাইভার ও হেলপারকে মারধর ও ২টি মেবাইল নিয়ে যায়।

এই ঘটনা মাছের মালিক নিউ জানার পর সকল আসামীদের বিরুদ্ধে দশমিনায় থানায় মাছ ডাকাতি মামলা করা হয়।

উক্ত মামলার প্রধান আসামী সোহেল এবং ২নম্বর আসামী সালাহউদ্দিনকে দশমিনা থানা পুলিশ গোপন সাংবাদের ভিত্তিতে গলাচিপা উপজেলার হরিদাপপুর ফেরিঘাট থেকে গ্রেফতার করা হয়।

মামালার বাদী নিউ মুঠো ফোনে জানান, আমি সৎতার সাথে ব্যবসাকরি। সোহেল ও সালাহউদ্দিন খুলনায় মাছ আনা নেয়ার সময় ট্রাক আটকে ডাকতি করে থাকে এরকম বহু প্রমান আছে।

গত ৩রা মার্চ দশমিনা থেকে খুলনার উদ্দেশ্যে ট্রাকে করে আমার ১১ ককসেট মাঝাররি ও বড় ইলিশ মাছ এবং ১৫ ককসেট বড় গলদা চিংড়ি মাছ সোহেলের নেতৃত্বে অন্য ট্রাকে করে ডাকাতি করে নিয়ে যায়। আমি সকাল ১১ ঘটিকায় শুনে পটুয়াখালী থানায় যাই তারা আমাকে দশমিনা থানায় পঠায়। আমার প্রায় ২০ লখ টাকার ক্ষতি করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আইনের আশ্রয় নিয়েছি।

দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক এসআই মনির হোসেম জানান, দশমিনা থানার মামলা নম্বর ২ আমার হাতে পাওয়ার পর বিভিন্ন জায়গায় তল্লাশী করে আসমাীদের না পেয়ে সোমবার মামলার প্রধান আসামী সহ দুইজন গলাচিপা হরিদাপুর অবস্থান করার খবর পেয়ে দশমিনা থেকে ঘটনা স্থালে গিয়ে গলাচিপা পুলিশের সহায়তায় বিকেলে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হই। পরে দুই জনকে দশমিনা থানায় নিয়ে আসি।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, দশমিনা থেকে খুলনায় ট্রাকে ইলিশ ও চিংড়ি মাছ নেওয়ার সময় আসামীরা ট্রাক থেকে মাছ নিয়ে যায়। মামলার এজাহারের ভিত্তিতে সোহেল ও সালাহউদ্দিনকে গলাচিপা উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান আছে।



banner close
banner close