রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

ধামরাইয়ে ইসলামীয়া ও এ্যাপোলো হাসপাতালে জরিমানা সহ সিলগালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ২০:২৩

শেয়ার

ধামরাইয়ে ইসলামীয়া ও এ্যাপোলো হাসপাতালে জরিমানা সহ সিলগালা
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল কে জরিমানা সহ একটি হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করেছে উপজেলা প্রশাসন৷

সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি৷

অভিযান সুত্রে জানা যায়,উপজেলার কালামপুর এলাকায় ইসলামীয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও এ্যাপোলো ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হাসপাতাল আইনের তোয়াক্কা না করেই দীর্ঘদীন ধরে হাসপাতাল পরিচালনা করে আসছে৷ এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দুটি হাসপাতাল কে পাঁচ হাজার টাকা করে জরিমানা সহ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের বন্ধ অপারেশন থিয়েটার কে পূণরায় সিলগালা করেন৷

স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই কিছু বেসরকারি হাসপাতালে নানা অনিয়ম চলছিল। অভিযানের ফলে এসব অনিয়ম অনেকটাই প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন তারা।

পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রফিক জানান,আমাদের দুইটি অপারেশন থিয়েটারের মধ্য একটি দীর্ঘ দশ মাস ধরে বন্ধ রয়েছে যেটাকে সিলগালা করেছে৷ এছাড়া আমাদের তৃতীয় তলার অপারেশন থিয়েটারটি সবসময় চালু রয়েছে৷

এছাড়া অন্য দুটো হাসপাতাল কতৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয় নি৷

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি জানান,হাসপাতাল গুলোতে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় দুটি হাসপাতালের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা সহ পপুলার হাসপাতাল-এর অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করে দেওয়া হয়েছে।

এসময় তিনি আরো বলেন স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে নিয়মিত তদারকি জোরদার করা হবে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান৷

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদুল হক তিতাস,মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকিব হোসেন অফিস সহকারী ভূমি তমসের আলী সহ আরো অনেকে৷