রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

পাওয়ার ট্রলির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ২১:৪৩

শেয়ার

পাওয়ার ট্রলির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ছবি বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পাওয়ার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার জয়রামপুর ইউনিয়নের কাঠালতলা হাজীপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মাসুম (২৮) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুম জয়রামপুর গ্রামের মৃত শামিল মন্ডলের ছেলে।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানান, এটি একটি সড়ক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।