সোমবার

২৯ জুন, ২০২৬ ১৫ আষাঢ়, ১৪৩৩

সিরাজগঞ্জে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১৫:৪৬

শেয়ার

সিরাজগঞ্জে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হামের উপসর্গ নিয়ে মালিহা বিনতে মাহফুজ (১৭ মাস)। নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকার শ্যামলীর একটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মালিহা উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের বাসিন্দা মো. মুকুল হোসেনের মেয়ে এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটির নাতনি।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে হামে আক্রান্ত হলে প্রথমে তাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর একটি শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ২০ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীও শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



banner close
banner close