রবিবার

১২ এপ্রিল, ২০২৬ ২৯ চৈত্র, ১৪৩২

আবারও ৪.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট, আতঙ্কে এলাকার মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১১:০০

শেয়ার

আবারও ৪.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট, আতঙ্কে এলাকার মানুষ
ছবি সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেট অঞ্চলে আজ রবিবার (১২ এপ্রিল) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ২১ মিনিটে হঠাৎ কম্পনে কেঁপে ওঠে সিলেটসহ আশপাশের এলাকা।

ইউরোপীয় ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩, যার প্রভাব বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলেও অনুভূত হয়।

সর্বশেষ খবর অনুযায়ী, এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে আকস্মিক কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।

এর আগে গত ৭ এপ্রিল একই অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে কম্পনটি হয় এবং সিলেটসহ আশপাশের এলাকাতেও এর প্রভাব পড়ে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হন।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝারি মাত্রার এ ধরনের কম্পন নিয়মিত অনুভূত হতে পারে। তাই ঝুঁকি মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি জোরদারের পরামর্শ দিয়েছেন তারা।,



banner close
banner close