রবিবার

১২ এপ্রিল, ২০২৬ ২৮ চৈত্র, ১৪৩২

গলাচিপায় ফেইসবুকে পোস্টকে কেন্দ্র করে জামায়াত নেতাকে হুমকি দিলেন ইসলামি আন্দোলনের নেতা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ২৩:২২

শেয়ার

গলাচিপায় ফেইসবুকে পোস্টকে কেন্দ্র করে জামায়াত নেতাকে হুমকি দিলেন ইসলামি আন্দোলনের নেতা
ছবি: সংগৃহীত

গলাচিপায় ফেইসবুকে পোস্টকে কেন্দ্র করে জামায়াত নেতাকে হুমকি দিলেন ইসলামি আন্দোলনের নেতাপটুয়াখালীর গলাচিপায় ফেইসবুকে পোস্টকে কেন্দ্র করে জামায়াতে ইসলামের সেক্রেটারিকে ইসলামি আন্দোলন এক নেতার হুমকিসহ অক্ষত ভাষায় গালাগালি দেয়ার ঘটনা ঘটেছে।

শনিবার রাতে ফোনে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।

জানাযায়, এতিমদের নামে অর্ধশত কোটি টাকা আত্মসাতেন অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন নেতা ফারুক হোসেনের বিরুদ্ধে। এমন পোস্ট করাকে কেন্দ্র করে ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম পারভেজ হুমকি দ্যান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমখোলা ইউনিয়ন শাখা সেক্রেটারি বায়জিদ আহম্মেদকে।

জামায়াতের সেক্রেটারি বায়জিদ আহম্মেদ বলেন, আমি স্বাধীন দেশে বসবাস করি আমার বাক স্বাধীনতা আছে। সাধারণ ফেইসবুকে পোস্টকে কেন্দ্র করে ইসলামি আন্দোলনের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম পারভেজ হুমকি দ্যান আমি এটার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয় জানাতে চাইলে মুজাহিদুল ইসলাম পারভেজ বলেন, বায়জিদ আমাকে আগে গালাগাল করছে তারপর আমি তাকে গালাগাল করি। তিনি কাটছাট করে ফেইসবুকে পোস্ট করেন। বায়জিদ যে তাকে গালাগাল করছে তার প্রমাণ চাইলে তিনি কোন প্রমাণ দিতে পারেনি।

আমখোলা ইউনিয়ন ইসলামি আন্দোলন বাংলাদেশ সভাপতি মাহাতাব মৃধা বলেন, ভাই আমি বিষয়টি দেখেছি, আমি চট্রগ্রাম আছি এলাকায় এসে মিমাংসা করবো।



banner close
banner close