রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

সরকারি মূল্য উপেক্ষা, অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: বাঁশখালীতে জরিমানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ২২:৫২

আপডেট: ১১ এপ্রিল, ২০২৬ ২৩:০০

শেয়ার

সরকারি মূল্য উপেক্ষা, অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: বাঁশখালীতে জরিমানা
ছবি বাংলা এডিশন

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির দায়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুণাগরী এলাকায় এক ডিলার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা আনুমানিক ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গুণাগরী ডিপোর মেসার্স আল্লাহ মালিক ট্রেডিং নামক প্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রির সত্যতা পাওয়া যায়।

উল্লেখ্য, গত ২ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য পুনঃনির্ধারণ করে। সে অনুযায়ী ১২ কেজি বোতলজাত এলপিজির মূল্য মূসকসহ ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়।

কিন্তু নির্ধারিত এই মূল্য উপেক্ষা করে বেশি দামে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আরিফুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, 'সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।'