শনিবার

১১ এপ্রিল, ২০২৬ ২৮ চৈত্র, ১৪৩২

বাগেরহাটে কুমিরের আক্রমণের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ১৮:১৬

আপডেট: ১১ এপ্রিল, ২০২৬ ১৮:১৬

শেয়ার

বাগেরহাটে কুমিরের আক্রমণের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
ছবি বাংলা এডিশন

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলীর মাজারের দিঘীর ঘাটে একটি কুকুরকে কুমির টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দিঘীর ঘাটের সিঁড়িতে থাকা একটি কুকুরের কাছে এসে কুমিরটি তাকে কামড়ে ধরে পানিতে ডুব দেয়। এ সময় আশপাশে থাকা দর্শনার্থীরা দূর থেকে ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে যায়নি।

স্থানীয়দের দাবি, কুকুরটি কয়েকদিন ধরে আক্রমণাত্মক আচরণ করছিল এবং এলাকায় মানুষকে তাড়া করত। ধাওয়া খেয়ে কুকুরটি দিঘীর সিঁড়িতে চলে গেলে কুমিরটি একই সময়ে সেখানে এসে পড়ে। কেউ কুকুরটিকে কুমিরের সামনে দেয়নি বলে জানান মাজারসংলগ্ন বাসিন্দারা।

মাজারের নারী খাদেম জানান, কুকুরটি কয়েকদিন ধরে মানুষকে আক্রমণ করছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অনেক তথ্য সঠিক নয়।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন বলেন, বিষয়টি তদন্তে জেলা প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।



banner close
banner close