সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ঘাসক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিতুলিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, স্থানীয় কৃষিশ্রমিকরা জমিতে কাজ করার সময় মরদেহটি দেখতে পান। পরে তাদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাটি ২ থেকে ৩ দিন আগে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে মরদেহে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করবে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন:








