শুক্রবার

১০ এপ্রিল, ২০২৬ ২৭ চৈত্র, ১৪৩২

কালাইয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ আটক দুই

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ১৮:২৬

শেয়ার

কালাইয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ আটক দুই
ছবি: বাংলা এডিশন
জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে জ্বালানি তেল পেট্রোল মজুদ ও বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
আটককৃত দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা।
আসামীরা হলেন, উপজেলার মাত্রাই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের রেজাউল ইসলাম এর ছেলে শাকিল এবং হিমাইল গ্রামের মাহে আলমের ছেলে সাজাদুল।এঘটনার মূল আসামি হিমাইল গ্রামের আনিরুলের ছেলে ইব্রাহীম ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
এবিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে তাদের ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে জ্বালানি তেল নিয়ে আমরা একটা কঠিন সময় পার করছি। তারমধ্যে কিছু অসাধু ব্যবসায়ী ও মজুদদার সেটাকে আরো কঠিন করে তুলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close