সিরাজগঞ্জে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের লক্ষ্যে আবেদন গ্রহণ শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের চলতি বছরের ৩ মার্চ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনের আলোকে জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ পর্যালোচনা করে প্রত্যাহারের সুপারিশ করতে জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ প্রেক্ষিতে, রাজনৈতিক হয়রানির শিকার হয়ে যারা মামলা মোকাবিলা করছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট মামলার এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
আগ্রহী আবেদনকারীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ বরাবর আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
আরও পড়ুন:








