বৃহস্পতিবার

৯ এপ্রিল, ২০২৬ ২৬ চৈত্র, ১৪৩২

কসবা-আখাউড়ায় শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ২১:৪৩

শেয়ার

কসবা-আখাউড়ায় শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়ায় দীর্ঘদিন ধরে ছাত্র, শিশু ও যুবসমাজের স্বপ্নের মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নকে এলাকার ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি যুগান্তকারী দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এ ব্যাপারে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান

এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া, যিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বিএনপির ২০২৬ সালের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী—তার আনুষ্ঠানিক আবেদনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কসবা ও আখাউড়ায় পৃথক দুটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।

এলাকাবাসীর মতে, কবীর আহমেদ ভূঁইয়া এমপি না হয়েও দীর্ঘদিন ধরে এলাকার সার্বিক উন্নয়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছেন।

ইতোমধ্যে কসবা-আখাউড়া অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বহু বছর ধরে স্থবির থাকা উন্নয়নধারা পুনরায় গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। উন্নয়নের এই যাত্রায় আমরা সবাই একসঙ্গে আছি।

স্থানীয়রা আশা করছেন, মিনি স্টেডিয়াম নির্মাণ শেষ হলে এটি ক্রীড়া উন্নয়নের পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের সামাজিক-সাংস্কৃতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



banner close
banner close