রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি দাবি আবু সাঈদের পরিবারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ১২:২৪

শেয়ার

ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি দাবি আবু সাঈদের পরিবারের
ছবি সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।

বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তারা এ দাবি জানান।

ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশের সময় আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন বলেন, “আজ এ মামলার রায় ঘোষণা হবে। আমরা চাই আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। এখনও যারা পলাতক রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করা হোক।”

অপরদিকে বড় ভাই রমজান আলী বলেন, বিচারপ্রক্রিয়া নিয়ে তারা এখন পর্যন্ত সন্তুষ্ট। তবে পরিবারের প্রত্যাশা, রায়ে যেন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এবং আজ এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে।