সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। এছাড়া ভোটারদের কোন দীর্ঘ লাইন নেই ভোটকেন্দ্রগুলোতে। বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটে বিজয়ের আশাবাদ বিএনপি। জামাতের নেতারা বলছেন ভোট আপাতত সুষ্ঠ হলেও তারা ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৪১ নম্বর বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১০ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ৩ হাজার ৭৩৬ জন ভোটার।
এ আসনে মোট ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া দায়িত্ব পালন করবেন ২ হাজার ৬৫৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা, ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র্যাব, সেনাবাহিনী সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
আরও পড়ুন:








