বৃহস্পতিবার

৯ এপ্রিল, ২০২৬ ২৫ চৈত্র, ১৪৩২

বোতলজাত ভোজ্য তেল সয়াবিন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ২৩:১৬

শেয়ার

বোতলজাত ভোজ্য তেল সয়াবিন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে জরিমানা
ছবি সংগৃহীত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার ৮ এপ্রিল সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার আওতায় বোতলজাত ভোজ্য তেল (সয়াবিন) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে মুক্তার হোসেন খানের ‘খান স্টোর’-কে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।



banner close
banner close