বৃহস্পতিবার

৯ এপ্রিল, ২০২৬ ২৫ চৈত্র, ১৪৩২

পরিক্ষায় অসদুপায় অবলম্বন, নোবিপ্রবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ২২:৪৮

শেয়ার

পরিক্ষায় অসদুপায় অবলম্বন, নোবিপ্রবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার
ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই ভিন্ন শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দফতরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রকাশ করা হয়। গত ৩ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৩৯তম সভার সিদ্ধান্তক্রমে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। যার মধ্যে দুই শিক্ষার্থীকে ০১ (এক) বছর এবং এক শিক্ষার্থীকে ০৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে সমাজকর্ম বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুইজন দুই টার্ম (এক বছর) এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের সিএসটিই বিভাগের একজন এক টার্ম ( ছয় মাস) এর বহিষ্কৃত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানা যায়, টার্ম পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় (নকল ও মোবাইল ফোন বহন) অবলম্বনের দায়ে প্রধান পর্যবেক্ষক এসব শিক্ষার্থীদের সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিলসহ পরীক্ষার হল থেকে বহিষ্কার করে। পরবর্তীতে শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্তক্রমে উক্ত শিক্ষার্থীর এই পত্রের পরীক্ষা বাতিলসহ ঐ দিন থেকে পরবর্তী ০১ (এক) বছর ও ০৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বহিস্কৃত শিক্ষার্থীদের ঐ সেমিস্টারের পূর্ববর্তী সকল পরীক্ষা সমূহ বহাল থাকবে এবং উল্লেখিত সময়ে তার ফলাফল প্রকাশ করা হবে না।

উল্লেখ্য শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট কর্তৃক সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পন্ন করে সার্টিফিকেট জমা দিয়ে পরবর্তীতে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।



banner close
banner close