রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে কুমিল্লা'য় শিবিরের বিক্ষোভ মিছিল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ২০:০৮

শেয়ার

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে কুমিল্লা'য় শিবিরের বিক্ষোভ মিছিল
ছবি: বাংলা এডিশন

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ড় কুমিল্লা মহানগরীর উদ্যােগে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বুধবারবিকালে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী উদ্যােগে কান্দিরপাড় হয়ে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিন করে।

ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত এর সভাপতিত্বে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি হাছান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি মোজাম্মেল হোসাইন আবির, কুমিল্লা মহানগরী প্রচার সম্পাদক ফরহাদ হোসাইন জারিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, যারা কথা দিয়ে কথা রাখেনি সামনের দিনগুলোতে তাদের পরিণতি করুন হবে। এই তরুণ প্রজন্মের পালস যারা না বুঝে গণভোটের বিপক্ষে যায় তাদের আমরা কোন ভাবে ক্ষমতায় দেখতে চাই না।

গণভোটের রায়ের বিরুদ্ধে বিএনপি গেলে তাদের পরিণতি শেখ হাসিনার মত হবে উল্লেখ করে বক্তারা দ্রুত গণভোটের রায়কে বাস্তবায়নের দাবী জানান।