ফেনী সদর উপজেলার মধ্যরামপুর তাকিয়া রোডের ইসলামপুর এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত র্যাব-৭-এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে ভোজ্যতেল মজুদ করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘কবির এন্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫০ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদায়কৃত জরিমানার অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
র্যাব-৭ জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও অসাধু মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








