বুধবার

৮ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ২১:১৭

শেয়ার

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ছবি সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে ঘাট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত কার্যকর করে।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এতে নৌ চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বর্তমানে দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি নিরাপদে ঘাটে নোঙর করা রয়েছে। মাঝনদীতে কোনো ফেরি অবস্থান করছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।



banner close
banner close