সোমবার

২৯ জুন, ২০২৬ ১৫ আষাঢ়, ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে ১০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১২:৫৯

শেয়ার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে ১০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ছবি সংগৃহীত

বকেয়া বেতন ও ভাতার দাবিতে শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ অবরোধ শুরু হয়, যা প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটেও চলমান ছিল।

জানা যায়, কুমিল্লা ইপিজেডে অবস্থিত নাসা গ্রুপের শতাধিক শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করা হয়নি। দ্রুত পাওনা পরিশোধ না করলে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে হুঁশিয়ারি দেন।

অবরোধের ফলে মহাসড়কের পদুয়ার বাজার অংশ থেকে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে অন্তত ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গরমে আটকে পড়া যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।



banner close
banner close