মঙ্গলবার

৭ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

৫১ হাজার টন জ্বালানি নিয়ে দুই জাহাজ আসছে বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১২:২৭

শেয়ার

৫১ হাজার টন জ্বালানি নিয়ে দুই জাহাজ আসছে বুধবার
প্রতীকী ছবি

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রায় ৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে দুটি জাহাজ আগামী বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশের জলসীমানায় পৌঁছাবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে আসা এসব জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছাতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির জনসংযোগ কর্মকর্তা ফারজিন হাসান মৌমিতা।

বিপিসি সূত্র জানায়, মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ‘এমটি সেন্ট্রাল স্টার’ জাহাজটি প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে বুধবার বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করবে। একই দিনে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজ প্রায় ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে পৌঁছানোর কথা রয়েছে।

জাহাজ দুটি বহির্নোঙ্গরে পৌঁছানোর পর জেটিতে ভেড়াতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জেটিতে ভেড়ার সঙ্গে সঙ্গে দ্রুত খালাস কার্যক্রম শুরু করা হবে।

বিপিসি কর্মকর্তারা বলেন, চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশের জ্বালানি আমদানি ও সরবরাহব্যবস্থা সচল রাখতে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে।



banner close
banner close