বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে আদর্শগ্রাম চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা রামু থেকে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজি তল্লাশি করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি তার পেট ও পায়ে কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. ইউনুছ সিকদার (৪৫)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম তিতারপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:




.jpg)



