রবিবার

৫ এপ্রিল, ২০২৬ ২২ চৈত্র, ১৪৩২

মিরসরাইয়ে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬ ২১:৩৭

শেয়ার

মিরসরাইয়ে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আবাসিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোর্শেদুল ইসলাম নামের এক ব্যক্তিকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার। এসময় মিরসরাই থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে ওই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের সময় মিরসরাই পৌরসভা মার্কেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য সব দোকান সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।



banner close
banner close