সোমবার

৬ এপ্রিল, ২০২৬ ২২ চৈত্র, ১৪৩২

জয়পুরহাটে ডিবির অভিযানে বিপুল পরিমাণ মাদসহ আটক -২

জয়পুরহাট প্রতিনিধি:

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬ ১৫:১২

শেয়ার

জয়পুরহাটে ডিবির অভিযানে বিপুল পরিমাণ মাদসহ আটক -২
ছবি সংগৃহীত

জয়পুরহাটে পৃথক পৃথক অভিযানে ৫০০ পিচ ট্যাপেন্টাডল ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকার একটি মোড়ে মেসার্স কুলছুম অটোজ এর সামনে থেকে একজনকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট অপরদিকে জয়পুরহাট সদর থানা এলাকার পশ্চিম জানিয়ার বাগান গ্রাম থেকে ৫০ পিচ ইয়াবাসহ একজন নারী আসামীকে আটক করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান।

আটককৃত আসামিরা হলেন, পাঁচবিবি থানার চেঁচড়া গ্রামের মৃত ছইম উদ্দিন @ তেসপাতা এর ছেলে মোঃ সুরুজ আলী (৩৪) এবং জয়পুরহাট সদর থানা এলাকার জানিয়ার বাগান গ্রামের মোহাম্মদ সুলতান চৌধুরীর স্ত্রী মোছা:সালমা বেগম( ৪২)

পরবর্তিতে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন চলছে বলে জানান জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুজ্জামান।



banner close
banner close