সোমবার

২৯ জুন, ২০২৬ ১৫ আষাঢ়, ১৪৩৩

কুমিল্লায় মাদকাসক্তি কেন্দ্রে বিদেশি পিস্তল উদ্ধার, পরিচালকসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬ ০৬:৪৯

শেয়ার

কুমিল্লায় মাদকাসক্তি কেন্দ্রে বিদেশি পিস্তল উদ্ধার, পরিচালকসহ আটক ২
ছবি সংগৃহীত

কুমিল্লা সদর উপজেলার ঘোড়ামারা এলাকায় একটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় কেন্দ্রটির চেয়ারম্যান ও এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন ঘোড়ামারা কৃষ্ণনগর এলাকায় অবস্থিত ‘যত্নের মায়া মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র’-এ অভিযান চালানো হয়।

অভিযানকালে কেন্দ্রটির ভবনের ছাদে থাকা একটি ইলেকট্রিক বক্সের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেন্দ্রটির চেয়ারম্যান শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২) এবং কর্মচারী আশরাফুল ইসলাম আকাশ (৩২)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরিফুল ইসলাম ভূঁইয়া কুমিল্লা সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব রেইসকোর্স এলাকার বাসিন্দা। অপর আসামি আশরাফুল ইসলাম আকাশ একই সিটির ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।



banner close
banner close