পিরোজপুরের মঠবাড়িয়ায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগে পপুলার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে অবস্থিত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া হাসপাতাল ও ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অভিযানকালে হাসপাতালটিতে দায়িত্বরত কোনো চিকিৎসক, প্যাথলজিস্ট বা টেকনিশিয়ানকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যান বলে জানায় প্রশাসন। এছাড়া প্রতিষ্ঠানটির ল্যাব পরিচালনারও কোনো বৈধ অনুমোদন ছিল না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেটি সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আরও পড়ুন:



.jpg)




