শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ১৯ চৈত্র, ১৪৩২

গাজীপুরে জুতার ভেতরে লুকানো ২,৪০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ২৩:১৪

শেয়ার

গাজীপুরে  জুতার ভেতরে লুকানো ২,৪০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে জুতার ভেতরে কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গী-ঘোড়াশাল সড়কের শিমুলিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার করুয়াতলী এলাকার বাসিন্দা মোসা. সুবর্ণা আক্তার (৩৫) ও মিনারা বেগম (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুনের তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন দুই নারীর দেহ তল্লাশি করে তাদের পরিহিত জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ২০০ পিস করে মোট ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, এটি একটি কৌশলী পাচার পদ্ধতি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদক পাচার চক্রের সদস্য।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুব হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক দুই নারীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close