বৃহস্পতিবার

২৯ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

পিরোজপুরে ইউনিয়ন পরিষদের গাছ কাটার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ২১:২৯

শেয়ার

পিরোজপুরে ইউনিয়ন পরিষদের গাছ কাটার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
ছবি বাংলা এডিশন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদের রোপণ করা দুটি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে ইউনিয়ন পরিষদের লাগানো গাছ দুটি কেটে নেন বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুম হাওলাদার ছগির। পরে শ্রমিক দিয়ে গাছগুলো নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করা হয় বলে জানান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. সোবাহান এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আ. মজিদের উদ্যোগে পরিষদের অর্থায়নে ৩ নম্বর ওয়ার্ডে কয়েকশ মেহগনি গাছ রোপণ করা হয়েছিল।

অভিযুক্ত মাসুম হাওলাদার ছগির এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বালিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, গাছগুলো কোনো অনুমতি ছাড়াই কেটে নেওয়া হয়েছে। বর্তমানে গাছগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন সেন্টুর জিম্মায় রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আরও পড়ুন: