রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ২১:০৭

শেয়ার

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ ট্রলিং বোট জব্দ করে। পরে জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রলিং জাল উদ্ধার করা হয় এবং এ সময় বোটে থাকা ১৮ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন–জব্দ করা বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।' তিনি আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।